ঢাকা, , ,
ঢাকা, , ,

৬ মাসের সাজা এড়াতে ৭ বছর পলাতক ; অবশেষে আটক

রামগড় , খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে মাদক মামলায় মেহেদি হাসান সোহাগ (১৯) নামের এক ব্যক্তির ছয় মাসের সাজা হয়েছিল। সেই সাজা এড়াতে সাত বছর পালিয়েও শেষ রক্ষা হয়নি তার। অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন ।

 

 

রবিবার (১৫ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হয়েছে। মেহেদী হাসান রামগড় পৌরসভার চৌধুরী পাড়া বৌদ্ধ মন্দির সংলগ্ন এলাকার বাসিন্ধা মোঃ শাহজাহান মিয়ার ছেলে।

 

 

পুলিশ জানায়, ২০১৫ সালে একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৬ মাসের সাজাপ্রাপ্ত গ্রেফতারী পরোয়ানাভূক্ত পলাতক আসামী মেহেদী হাসান। সাজা এড়াতে বিভিন্ন কর্মে বিভিন্ন জায়গায় মিথ্যা পরিচয়ে আত্মগোপনে ছিলেন। সম্প্রতি পাশ্ববর্তী মানিকছড়ি উপজেলাতে ভাড়ায় চাালিত মোটরসাইকেল চালায় এমন খবর পেয়ে যাত্রী সেজে কৌশলে মানিকছড়ি বাজারের বড় মসজিদ গলি হইতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

 

 

রামগড় থানার উপ-পরিদর্শক মো: শামসুল আমিন বলেন, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com