ঢাকা, , ,
ঢাকা, , ,

মিরসরাইয়ে প্রাইভেট কার সহ ২৮৮ বোতল ফেনসিডিল জব্দ

 মিরসরাই চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রাইভেটকার সহ ২৮৮ বোতল ফেনসিডিল জব্দ করেছে মিরসরাই থানা পুলিশ।

 

১৬ অক্টোবর ২০২৩ সোমবার ভোরে উপজেলার নয়দুয়ারিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফেনী থেকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেটকার ফেনসিডিল বহন করে মাদক কারবারিরা চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ প্রাইভেটকারটিকে পেছনে পেছনে নয়দুয়ারিয়া এলাকার নাপিত্তা ছড়া ঝর্ণার সড়ক বরাবর এলে প্রাইভেটকারটি রেখে মাদক কারবারিরা পালিয়ে যায়। পরে পুলিশ গাড়ি তল্লাশি করে ২৮৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে গাড়িটি থানায নিয়ে আসে।

 

 

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কবির হোসেন জানান, জব্দ করা ফেনসিডিলের আনুমানিক মূল্য পাঁচ লাখ ৭৬ হাজার টাকা। এ ঘটনায় মিরসরাই থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com