ঢাকা, , ,
ঢাকা, , ,

কবিরহাট থেকে এলজি-গুলি সহ ৫ মামলা আসামি আটক

কবিরহাট,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে দেশীয় তৈরী এলজি-গুলি সহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

৩১ অক্টোবর ২০২৩ মঙ্গলবার দুপুরের আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছ। এর আগে, সোমবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূইয়ারহাট বাজার এলাকা থেকে মাসুদুর রহমান ওরফে সজীব (৩৫) উপজেলার বাটইয়া ইউনিয়নের দৌলত রামদি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলেকে আটক করে পুলিশ।

 

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে উপজেলার ভূইয়ারহাট এলাকায় রাত্রিকালীন পাহারায় ছিল টহল পুলিশ। পুলিশের উপস্থিতি দেখে সজীব দৌড়ে পালানোর চেষ্টা করলে টহল পার্টির পুলিশ সদস্যরা তাকে আটক করে। পরে উপস্থিত লোকজনের সামনে সজীবের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে একটি সচল দেশীয় তৈরী এলজি ও ২ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করে পুলিশ। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মামলা রয়েছে।

 

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com