ঢাকা, , ,
ঢাকা, , ,

রামগড় বাস স্ট্যান্ডে বস্তায় গাঁজা

রামগড় ,খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি রামগড় বাজারের রামগড়-ফেনী বাস স্ট্যান্ডের বাস কাউন্টারের সামনে থেকে একটি পরিত্যক্ত বস্তার ভিতর থেকে ১০কেজি গাঁজা উদ্ধার করেছে রামগড় থানা পুলিশ।

 

 

পুলিশ সূত্রে জানা যায় , ৫ ডিসেম্বর ২০২৩ মঙ্গলবার দুপুরে রামগড় বাজারের শান্তি পরিবহন কাউন্টারের সামনে ২টি পরিত্যক্ত বস্তা দেখতে পেয়ে সন্দেহ হলে কাউন্টারের লোকজন থানা পুলিশে খবর দেয়। পুলিশ এসে পরিত্যক্ত বস্তা দুটি তল্লাশি করলে তাতে গাঁজা পাওয়া যায়।

 

 

রামগড় থানার এসআই তারেক জানান, গাঁজার বস্তাগুলো পাচারের উদ্দেশ্যে বাস কাউন্টারে আনা হয়েছিলো। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টেয় পেয়ে গাঁজা সহ বস্তা রেখে পাচারকারীরা পালিয়ে যায়। গাজা পাওয়া গেলেও পাচারকারীদের আটক করা যায়নি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com