ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
জেলার পানছড়িতে ৬৪০ পিচ ইয়াবা সহ এক খুচরা মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

 

থানা সুত্রে জানা যায়, ৮ ডিসেম্বর ২০২৩ ,শুক্রবার ভোর রাত আনুমানিক ৫ টার সময় এসআই মুহাম্মদ ইয়াছিন তার সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ থানা এলাকায় রাত্রীকালীন মোবাইল ডিউটি করাকালীন সময় অভিযানে ৬৪০ (ছয়শত চল্লিশ) পিচ যাহার মধ্যে বায়ুরোধী পলিথিনের প্যাকেটে- ২০০ (দুইশত) পিচ গলিত অবস্থায় এবং ৪৪০ (চারশত চল্লিশ) পিচ অক্ষত অবস্থায় কমলা রংয়ের ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী সৈকত পাটোয়ারী (২৬) কে আটক করা হয়।

 

আটককৃত সৈকত পাটোয়ারী (২৬) খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সদর ইউনিয়নের পানছড়ি বাজার এলাকার মৃত রফিক উল্ল্যা পাটোয়ারীর ছেলে।

 

 

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুনুর রশিদ আটকের ঘটনা নিশ্চিত করে বলেন, অবৈধ মাদক চোরাচালান, অপরাধ প্রবনতা কমাতে থানা পুলিশের নিয়মিত টহলে মাদক ব্যবসায়ী সৈকত পাটোয়ারী কে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মুলে মামলা করা হয়েছে। আসামীকে খাগড়াছড়ি কোর্ট হাজতে পাঠানো হচ্ছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com