ঢাকা, , ,
ঢাকা, , ,

নানিয়ার চরে রাতের আঁধারে ছাত্রলীগ নেতার মোটরসাইকেল পুড়ে দিলো দুর্বৃত্তরা

নানিয়ারচর,রাঙ্গামাটি প্রতিনিধি :
নানিয়ারচরে রাতের আঁধারে   উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদকের মোটর সাইকেল পুড়ে দিয়েছে দুর্বৃত্তরা।

 

০৮ ডিসেম্বর শুক্রবার দিবাগত রাতে উপজেলার জেলা পরিষদ রেস্ট হাউজের পাশে একটি চা দোকানের সামনে এই ঘটনা ঘটে। মোটর সাইকেল মালিক মো:সোহেল উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক।

 

স্থানীয়রা জানান ,রাতে মোটর সাইকেল এ আগুন দেখতে পেয়ে পানি ও বালু দিয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও পুড়ে ছাই হয়ে অকেজ হয়ে যায় মোটর সাইকেলটি। আগুনের সুত্রপাত বা কে বা কারা করেছে তা সম্পর্কে অবগত নয় এলাকাবাসী।

 

 

এই অগ্নিকাণ্ডে প্রায় ৩ লক্ষ টাকার ৬০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থ মোটর সাইকেলের মালিক মো: সোহেল। তিনি জানান, শুক্রবার দিবাগত রাত এগারটায় মোটর সাইকেলটি স্থানীয় পাশের একটি দোকানে তালাবদ্ধ করে রেখে বাসায় চলে যাই। সকালে গাড়িটি পোড়া অবস্থায় পেয়েছি, এটা আমার সাথে ব‍্যক্তিগত শত্রুতার জেরে ঘটনা ঘটিয়েছে বলে আমি মনে করি। এর আগে আমার সাথে ওই চা দোকানের সামনে মোটরসাইকেল স্থানান্তর বা রাখা নিয়ে নানিয়ারচর খামারপাড়া এলাকার এক উপজাতি ছেলের সাথে কথা কাটাকাটি হয়েছে। গাড়ি পোড়ানোর বিষয়ে থানায় আইনের আশ্রয় নিব।

 

 

এ ব‍্যাপারে নানিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযোগ দিলে দুর্বৃত্তদের সনাক্ত করে দ্রুত পদক্ষেপ নেয়া হবে, এবং এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com