ঢাকা, , ,
ঢাকা, , ,

রামগড়ে দুই ইট ভাটাকে জরিমানা

রামগড় , খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ে ২ ইট ভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

 

৯ ডিসেম্বর ২০২৩ শনিবার দুপুরে পৃথক দুই মামলায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস পৌরসভার ফেনীর কুল এলাকার হাজেরা ব্রিকসকে ৫০ হাজার ও বলিটিলা এলাকার নুরজাহান ব্রিকসকে ৫০ হাজা টাকা জরিমানা করেন।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস জানান, রামগড় পৌর এলাকায় ইট প্রস্তুত হচ্ছে এমন দু’টি ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

তাদের লাইসেন্স নবায়ন না করা, ভাটায় কাঁচামাল হিসেবে কৃষি জমির উপরিভাগ (টপসয়েল) ব্যবহার ও ভাটায় জ্বালানী হিসেবে বনের কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা ৪, ৫ ও ৬ ধারার লংঘন হওয়ায় প্রতিটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ১৪, ১৫ এবং ১৬ ধারা মতে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com