ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়িতে ইয়াবা সহ যুবক আটক

স্টাফ রিপোর্টার ,খাগড়াছড়ি :
জেলার পানছড়ি থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবক কে আটক করেছে থানা পুলিশ ।

 

থানা সুত্রে জানা যায় , উপজেলার লতিবান ইউনিয়নের নবীন চন্দ্র কার্বারী পাড়ার রাবার ড্যাম এর সামনে পানছড়ি – খাগড়াছড়ি সড়কে ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার দিবাগত রাত আনুমানিক পোনে ৯টার দিকে এসআই অনিক কুমার দে সঙ্গীয় ফোর্স সহ মাদক ও চোরাচালান রোধে নিয়মিত টহলে আব্দুল্লাহ আল সাফী সাগর (২৫) কে ৩০(ত্রিশ) পিচ কমলা রংয়ের ইয়াবা সদৃশ ট্যাবলেট সহ আটক করে। আটককৃত সাগর একই উপজেলার দমদম গ্রামের খোরশেদ আলম নয়ন এর ছেলে।

 

পানছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিউল আজম জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে বিধি মোতাবেক অত্র থানায় মামলা রুজু করা হয়েছে । ১৯ ডিসেম্বর মঙ্গলবার তাকে সদর কোর্ট হাজতে পাঠানো হয়েছে। মাদক, চোরা চালান ও অপরাধ দমনে পানছড়ি থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত আছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com