ঢাকা, , ,
ঢাকা, , ,

চন্দনাইশে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

চন্দনাইশ , চট্টগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামের চন্দনাইশে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

 

সোমবার গভীর রাতে জোয়ারা ইউনিয়নের কাঞ্চনগর বাদামতল এলাকায় বদল ফকির হাট সংলগ্ন আব্দুল আজিজের ষ্টিলের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

 

 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বাদামতল এলাকায় রাস্তার উপর পার্কিং অবস্থায় শাহ মজিদিয়া নামক যাত্রীবাহী মিনিবাসে (রেজিঃ নং চট্টমেট্রো ব-১১-০৫১৮) অগ্নিসংযোগ করেছে দূর্বত্তরা। এ সময় আগুনে বাসের যাত্রী বসার সীট ও উভয় পাশের গ্লাস পুড়ে যায়। খবর পেয়ে চন্দনাইশ থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবাইদুল ইসলাম বলেছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গাড়ীটি ড্রাইভার হেফাজতে রয়েছে। মালিক এবং ড্রাইভারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com