ঢাকা, , ,
ঢাকা, , ,

স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় শরীয়তপুরে নৌকার সমর্থক উপজেলা ছাত্রলীগ সভাপতি সহ ৩ জন আহত 

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর-২ নড়িয়া সখিপুর আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হামলায় শরীয়তপুরেআ. মনোনীত নৌকার প্রার্থী এনামুল হক শামীম এর সমর্থক উপজেলা ছাত্রলীগ সভাপতি সহ ৩ জন আহত হয়েছেন। আহতদের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় নড়িয়া উপজেলার পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে। আহতরা হলেন- আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব, নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান ও ছাত্রলীগ কর্মী হৃদয় মীর। এদের মধ্যে আসাদুজ্জামান বিপ্লবকে পিটিয়ে মাথা ফাটিয়ে গুরুতরূপ হবে হত করা হয়েছে।

আহত ছাত্রলীগ নেতা ও আওয়ামী লীগ নেতাদের দাবি স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমর্থকরা নৌকার জোয়ার ও বিজয় সঞ্চিত বলে এ হামলা চালিয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীয়তপুর-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম। আর স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করছেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য খালেদ শওকত আলী। সোমবার সন্ধ্যার দিকে ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লবসহ কয়েকজন নড়িয়া পৌরসভার পাইকপাড়া এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণার কাজে যান। তখন ওই এলাকা দিয়ে যাচ্ছিলেন স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী ও তার সমর্থকরা। তখন খালেদ শওকত আলীর সমর্থকদের সঙ্গে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাদের ওপর হামলা চালায়। তখন দুই পক্ষের মধ্যেই সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লবের মাথা ফেটে যায়। এছাড়া পৌর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান ও ছাত্রলীগ কর্মী হৃদয় মীর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে নড়িয়া উপজেলা শহর ও এর আশপাশ এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব টহল দিচ্ছেন।

 

হামলার বিষয়ে আহত নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লব বলেন, পুরো ঘটনাটির নেতৃত্বে স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী পরিকল্পিতভাবে করেছে। তার উপস্থিতিতে তার কর্মী হারুন খলিফা ও আরিফ হোসেন আমাদের ওপরে হামলা করে। আমাদের অনেক নেতাকর্মীকে মারধর করা হয়েছে। পিটিয়ে আমার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। নৌকার বিজয় সুনিশ্চিত বলেই তারা এই হামলা।

 

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলী বলেন, আমার পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল নড়িয়া পৌরসভার বিভিন্ন এলাকায়। আজকে পাইকপাড়া হয়ে আমি পাশের একটি এলাকায় গণসংযোগে যাচ্ছিলাম। পথিমধ্যে ছাত্রলীগের সভাপতি বিপ্লবের নেতৃত্বে কয়েকজন আমার কর্মীদের পথ রোধ করেন। তখন এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে তাদের ওপর হামলা চালায়। তারা আহত হয়ে থাকতে পারেন। তারাও আমার কর্মী হারুন খলিফা ও আরিফ হোসেনকে পিটিয়ে আহত করেছেন।

 

এ ঘটনার প্রতিবাদে রাত সাড়ে ৮টার দিকে নড়িয়া উপজেলা সদরে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। ঘটনার খবর পেয়ে আওয়ামী লীগের প্রার্থী এনামুল হক শামীম রাত ৮টার দিকে আহত নেতাদের দেখতে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তখন তিনি সাংবাদিকদের বলেন, দলের মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য যুবলীগের ওই নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি যেভাবে আওয়ামী লীগের ও শেখ হাসিনার কর্মীদের রক্ত ঝরিয়েছেন এটা ঠিক করেননি। এর দায় তাকেই নিতে হবে। আমরা এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেব। আর ঘটনাটি সম্পর্কে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বকে অবহিত করব।

 

 

এ ব্যাপারে শরীয়তপুরের নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবিব বলেন, নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক তিনজনকে পিটিয়ে আহত করার তথ্য পেয়েছি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পুনরায় কোন আবৃত্তিকর ঘটনা যাতে না ঘটে এজন্য পুরো এলাকায় অতিরিক্ত পুলিশ প্রদান করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা লিখিত অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com