ঢাকা, , ,
ঢাকা, , ,

আখাউড়ায় ইয়াবা ব্যবসায়ী শ্বশুরবাড়ি থেকে আটক

আখাউড়া , ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্বশুর বাড়ি থেকে মোঃ আরিফ হাসান (৩৭) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোরে পৌরশহরের দূর্গাপুর এলাকায় (পশ্চিম পাড়া) অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার । এ সময় তার কাছে থেকে ১১৫০ টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

 

আটককৃত মোঃ আরিফ হাসান কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর গ্রামের মোঃ জজ মিয়ার ছেলে।

 

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নূরে আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ১১৫০ টি ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আরিফ হাসানকে তার শ্বশুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আখাউড়া থানায় পূর্বের চারটি মাদক মামলা সহ আরো ৭ টি মামলা রয়েছে। দুপুরের দিকে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com