ঢাকা, , ,
ঢাকা, , ,

মানিকছড়িতে পাহাড় কাটার দায়ে জরিমানা

মানিকছড়ি , খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

২৭ ডিসেম্বর বুধবার বিকেল ৪টায় উপজেলার বাটনাতলী ইউনিয়নের ডাইনছড়ি এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার( ভূমি) শাহীনা নাছরিন। এ সময় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে অভিযুক্ত মো. কবির হোসেন (৪১)কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ এর ৬(খ) ধারায় অপরাধে ৪০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়। অভিযুক্ত মো. কবির হোসেন এলাকার মৃত আব্দুল খালেকের পুত্র।

 

সহকারী কমিশনার( ভূমি) শাহীনা নাছরিন জানান, পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসন সোচ্চার।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com