ঢাকা, , ,
ঢাকা, , ,

লক্ষ্মীছড়িতে আওয়ামীলীগের নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসীর গুলি ১১নেতা কর্মীকে আটকের চেষ্টা

মোঃ মোকতাদের হোসেন মানিকছড়ি , খাগড়াছড়ি :
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার বর্মাছড়ি ইউনিয়নে নির্বাচনী প্রচারণার প্রস্তুতিকালে আওয়ামীলীগের গাড়ি বহরে গুলি করেছে উপজাতীয় সন্ত্রাসীরা।

 

০২ জানুয়ারী ২০২৪ বেলা ১২ ঘটিকায় বর্মাছড়ি ইউনিয়নের মুখপাড়া এলাকায় ঘটনা ঘটে। সন্ত্রাসীদের গুলির শব্দে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীর একাংশ খিরাম সেনা আর্মি ক্যাম্পে আশ্রয় নেয় এবং উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি বিল্লাল হোসেন বেপারী সহ ১১ জন নেতাকর্মীকে অপহরন করার চেষ্টা করে।

 

উপজেলা আওয়ামীলীগের সভাপতি বলেন, খবর পেয়ে, সাথে সাথেই সেনাবাহিনীকে জানাই এবং সেনা বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১১ জন নেতাকর্মীকে উদ্ধার করে বর্মাছড়ি আর্মি ক্যাম্পে নিরাপদে নিয়ে আসেন। আমাদের বাকী নেতাকর্মীরা নাজিরহাট নানুপুর হয়ে লক্ষ্মীছড়িতে ফিরতেছিলো মুঠোফোন খবর পেয়েছি।

 

 

সকল নেতাকর্মীরা দলীয় অফিসে ফেরার পর আহত বা হতাহতের ব্যাপারে জানা যাবে বলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চৌধুরী।

 

 

লক্ষ্মীছড়ি থানার অফিসার্স ইনচার্জ মোঃ জাকির হোসাইন বলেন, বর্মাছড়ি এলাকায় নির্বাচনী প্রচারণার প্রস্তুতিকালে গাড়ি বহরে গুলি করা হয়েছে বলে লোকমুখে শুনেছি। অভিযোগ হওয়ার পর, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com