ঢাকা, , ,
ঢাকা, , ,

সোনাগাজীতে এক ভোট কেন্দ্রে আগুন : আটক -১

স্টাফ রিপোর্টার , ফেনী :
ফেনীর সোনাগাজীতে একটি ভোটকেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার ভোরে উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের ভেতরে শিক্ষকদের কক্ষে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

আগুনে অফিস রুমের দুটি কম্পিউটার, সাতটি আলমারির মধ্যে দুটি শতভাগ এবং পাঁচটি আলমারির কাগজপত্র পুড়ে গেছে। এ ছাড়া ২০টি চেয়ার, দুটি টেবিল, দুটি দরজা ও বই পুড়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে এএসপি (সোনাগাজী সার্কেল) তসলিম হুসাইন বলেন, ভোরে ট্রিপল নাইনে একটি কল আসে চরসাহাভিকারী উচ্চবিদ্যালয় আগুন লাগার বিষয়ে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। এ সময় একটি প্লাস্টিকের বোতলে কিছু পেট্রল পাওয়া যায়। ঘটনাস্থল নির্বাচনি বুথের বাহিরে।

 

এএসপি আরও বলেন, ‘বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির মধ্যে টাকা-পয়সা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ভোরে অফিস সহকারী মো. আজাদ স্কুলে এসে আগুন দেখতে পান। আজ বন্ধের দিন ভোরে তাঁর স্কুলে আসার বিষয়টি সন্দেহজনক। আমরা তাঁকে জিজ্ঞাসাবাদ করছি। আগুন লাগার ঘটনাটি ঘটেছে একটি জানালা দিয়ে। পুরো বিষয়টি আমরা তদন্ত করছি।

 

আগুনের ঘটনায় বিদ্যালয়ের প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি বিদ্যালয় কর্তৃপক্ষের।

 

ওই বিদ্যালয়ের পিয়ন আবু বক্কর সিদ্দিক বলেন, যে জানালা দিয়ে আগুন লাগানো হয়েছে, সেটি তিনি গতকাল বন্ধ করে গিয়েছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com