ঢাকা, , ,
ঢাকা, , ,

রাতের আধারে মাটি কাটায় জরিমানা সহ ২ জনের কারাদণ্ড

বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি:
বাঁশখালীতে অবৈধ ভাবে রাতের আধাঁরে মাটি কাটার অপরাধে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

 

সোমবার দিবাগত রাত ১ টায় (০৬ ফেব্রুয়ারী) উপজেলার সাধনপুর ইউনিয়নের বাণীগ্রাম এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী ।

 

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল খালেক পাটোয়ারী জানান, গোপনে সংবাদ পেয়ে বাঁশখালী উপজেলার সাধনপুর বাণীগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে রাতের আধাঁরে মাটি কাটার অপরাধে মো:ইয়াছিন, এহসান উল্লাহ, হাফিজুর রহমানকে এক লক্ষ টাকা করে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং মো:আজিজ, ফজল করিম কে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com