ঢাকা, , ,
ঢাকা, , ,

মানিকছড়িতে বিদেশী মাদক সহ আটক দুই

মানিকছড়ি,খাগড়াছড়ি প্রতিনিধি:
জেলার মানিকছড়িতে ১৬ বোতল অবৈধ বিদেশী মদ সহ ০২জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

 

৭ ফেব্রুয়ারী ২০২৪ বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে যোগ্যাছোলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গরমছড়ি এলাকায় চট্টগ্রাম জেলার বাশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের মাহবুবুর রহমানের ছেলে সাজ্জাদুর রহমান আশিক (২১) ও মৃত মোঃ হাবিবের ছেলে জুয়েল (২২)কে ১৬ বোতল অবৈধ বিদেশী মদ সহ আটক করে থানা পুলিশ।

 

মানিকছড়ি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন । গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিধি মোতাবেক যথা সময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com