ঢাকা, , ,
ঢাকা, , ,
২ বখাটে আটক

খাগড়াছড়িতে ধর্ষণ চেষ্টাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :

খাগড়াছড়ির চৌংড়াছড়িতে গত শুক্রবার ৯ ফেব্রুয়ারি দুজন বখাটে ছেলে কাটিংটিলা এলাকার শাহাদাত হোসেন প্রকাশ সাজু (২৫) ও টুলু মিয়া (২২) কর্তৃক পাহাড়ী(৫৬) নারীকে ধর্ষণচেষ্টার প্রতিবাদে ও অভিযুক্ত আসামীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিল।

 

১১ ফেব্রুয়ারি ২০২৪ রবিবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ি সরকারি স্কুল মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরের মুক্তমঞ্চে সমাবেশ করে।

 

সমাবেশে বিএমএসি খাগড়াছড়ি জেলা’র সাধারণ সম্পাদক উক্যনু মারমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম কেন্দ্রীয় কমিটি’র সভাপতি নয়ন ত্রিপুরা,বাংলাদেশ মারমা স্টুডেন্ট কাউন্সিলের কেন্দ্রীয় কমিটি’র প্রতিনিধি সাচিং মং মারমা,কেন্দ্রীয় কমিটি’র সাবেক সহ-সভাপতি মংসাই মারমা,টিএসএফ’র কেন্দ্রীয় কমিটি’র সাধারণ সম্পাদক অঞ্জুলাল ত্রিপুরা,খাগড়াছড়ি জেলা কমিটি’র সভাপতি চিংসা মারমা,বিএমএসসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা’র সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাথোয়াইঅং মারমাসহ বিএমএসসি’র অঙ্গ-সহযোগী সংগঠন ও সচেতন শিক্ষার্থীরা।

 

বিক্ষোভ সমাবেশে বিক্ষোভকারীরা বলেন, পাহাড়ের ইদানিং ধর্ষকদের উৎপাত বেড়ে যাচ্ছে। গত শুক্রবার ৯ফেব্রুয়ারি নদীতে পাতিল ধোয়ার সময় পিছন দিক থেকে কাটিংটিলা এলাকার বখাটে শাহাদাত হোসেন প্রকাশ সাজু (২৫) ও টুলু মিয়া (২২) তাঁকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা করে। আসামীদের অবিলম্বে সর্বোচ্চ শাস্তির প্রদানের জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানানো হয়। পরবর্তীতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য আসামীদেরকঠোর শাস্তির দাবি জানান।

 

এ ঘটনায় মহালছড়ি থানার অফিসার্স ইনচার্জ মোঃ নাসির উদ্দিন জানান, ধর্ষণ চেষ্টাকারী দুই জনকে থানা পুলিশ আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com