ঢাকা, , ,
ঢাকা, , ,

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ফটিকছড়ি ,চট্টগ্রাম প্রতিনিধি:
ফটিকছড়িতে মুন্নী আকতার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

১৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার) সকালে উপজেলার নাজিরহাট পৌরসভার ৪নং ওয়ার্ডের রাবেয়া- আলী ভবনের ৩য় তলার শয়নকক্ষ থেকে এ লাশ উদ্ধার করা হয়। সে পৌরসভার কুম্ভারপাড়া এলাকার মাওলানা নুরুল ইসলাম বাড়ীর জনৈক ইয়াছিনের স্ত্রী।

 

জানা যায়, কক্সবাজার জেলার পেকুয়ার মেয়ে মুন্নীকে ৬ মাস পুর্বে বিয়ে করে ইয়াছিন। বিয়ের পর নাজিরহাট হসপিটাল রাস্তার মাথা এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকে। কিছুদিন পূর্ব থেকে পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ হতো। মঙ্গলবার সকালে তাদের মধ্যে ফের ঝগড়া হলে এক পর্যায়ে মুন্নী নিজের শয়ন কক্ষের দরজা বন্ধ করে দিয়ে ভেতর থেকে ছিটকিনি লাগিয়ে দেয়। পরে দীর্ঘক্ষণ ডাকাডাকির পর সারাশব্দ না পেয়ে আশেপাশের লোকজন এগিয়ে এসে দরজা ভেঙে ভেতরে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশে এসে লাশ নিচে নামিয়ে আনে।

 

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় পৌর কাউন্সিলর মো: শাহজাহান বলেন, এটি ছিল মুন্নীর দ্বিতীয় বিয়ে। প্রথম ঘরে তার একটি কন্যা সন্তান রয়েছে। পারিবারিক নানা বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতো। হয়তো সে কারণে মেয়েটি আত্মহত্যা করেছে।

 

ফটিকছড়ি থানার সেকেন্ড অফিসার এসআই নাজমুল হক বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থা থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পোর্সমর্টেম রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com