ঢাকা, , ,
ঢাকা, , ,

মুন্সীগঞ্জ শ্রীনগরে যাত্রীবাহী বাসে তল্লাশিতে স্বর্ণের বার সহ আটক ২

অধীর রাজবংশী, মুন্সিগঞ্জ :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২০ টি স্বর্ণের বার সহ দুই জনকে আটক করেছে পুলিশ।

 

১৪ ফেব্রুয়ারী ২০২৪ বুধবার দুপুরে মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার হাঁসাড়ায় দক্ষিণ বঙ্গগামী নড়াইল এক্সপ্রেস নামের একটি বাসে গোপন সংবাদের ভিত্তিতে তল্লাশি চালায় পুলিশ।

 

এ সময় বাসে থাকা দুই যাত্রীর শরীর তল্লাশি চালিয়ে কোমড়ে সাথে বাঁধা অবস্থায় ২০টি স্বর্ণের বার উদ্ধার সহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশ।

 

আটককৃতরা হলেন-যশোর বেনাপোল এলাকায় আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ মোস্তফা ও যশোরের বাঘার পাড়া এলাকার হামিদ মন্ডলের ছেলে নাজিম মন্ডল।

 

হাঁসারা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাঞ্চন কুমার সিংহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসে তল্লাশি চালিয়ে স্বর্ণের বার বহনকারী ওই দুই জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com