ঢাকা, , ,
ঢাকা, , ,
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

ফটিকছড়িতে মুঠোফোনে ডেকে নিয়ে যুবককে মারধর

ফটিকছড়ি , চট্টগ্রাম প্রতিনিধি :
ফটিকছড়ির কাঞ্চননগরে মারধরের ঘটনায় মো. সাদ্দাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে চট্টগ্রাম আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

 

নিহত যুবক কাঞ্চন নগর ইউনিয়নের মানিকপুর গ্রামের মনু তালুকদার বাড়ির জনৈক সিরাজুল ইসলামের পুত্র। এ ঘটনায় ৪ মার্চ সোমবার নিহতের মা রোকেয়া বেগম বাদী হয়ে ফটিকছড়ি থানায় মামলা করেছেন।

 

জানা যায়, ২৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাত সাড়ে ১০টার দিকে সাদ্দামকে ফোন করে কে বা কারা ডেকে নিয়ে যায়। পরে রাত ৩টার দিকে স্থানীয় ছমুরহাট বাজারের উত্তর পাশে সংসার টিলা এলাকায় খালপাড়ে স্থানীয়রা তার চিকিৎকার শুনে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি বেসরককরী হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক অবস্থা বেগতিক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। পরে আইসিইউ সুবিধার জন্য আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

 

 

এ ব্যাপারে ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মুহাম্মদ নুরুল হুদা বলেন মারধরের ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন কাঞ্চন নগরের যুবক সাদ্দাম। সেখানে তার মৃত্যু ঘটে। ইতিমধ্যে মরদেহ উদ্ধার করর ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ৮ জনকে সন্দেহ জনক এবং ১২/১৩ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com