ঢাকা, , ,
ঢাকা, , ,

কুড়িগ্রামে দুই মাদক কারবারি গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মাদকসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা এবং ৪৮ বোতল ইস্কাফ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, জেলার ফুলবাড়ী থানা পুলিশের একটি দল বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলার ১নং নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দ বকসী গ্রামে অভিযান চালিয়ে মাদক কারবারি আনোয়ার হোসেনের (৫৩) বসতবাড়িতে মাটির নিচে বিশেষ কায়দায় লুকানো ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৪৮ বোতল ইস্কাফসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। অন্যদিকে, একই থানায় উপজেলার ২নং শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী গ্রামের ধরলা ব্রীজের পশ্চিম পার্শ্ব থেকে গজেরকুড়ি গ্রামের মাদক কারবারি হাসানুর রহমানকে (২২) ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। পরে বৃহস্পতিবার বিকেলে তাদের থানায় মামলা দিয়ে কুড়িগ্রাম জেলহাজতে প্রেরণ করা হয়।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com