ঢাকা, , ,
ঢাকা, , ,

আধিপত্য বিস্তারের জেরে রোহিঙ্গা ক্যাম্পে কুপিয়ে হত্যা

উখিয়া , কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে এলোপাতাড়ি কুপিয়ে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

 

২৩ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উখিয়ার ক্যাম্প-২ ডাব্লিউ এর ডি ব্লকের মসজিদের পাশে তাকে কুপিয়ে করা হয়। নিহত রোহিঙ্গার নাম সৈয়দুল আমিন (৪৫)। তিনি ওই ক্যাম্পের এ/১১ ব্লকের আশরাফ আলীর ছেলে।

 

 

বিষয়টি গভীর রাতে নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-২ ডাব্লিউ এর এ/১১ এর বাসিন্দা সৈয়দুল আমিনকে অজ্ঞাত সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। ধারালো অস্ত্রের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সৈয়দুল আমিন ঘটনাস্থলেই মারা যান।

 

ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, কারা, কী কারণে এ খুনের ঘটনা ঘটিয়েছে পুলিশ তা এখনো নিশ্চিত নয়। তবে রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারের জেরে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন।

 

ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com