ঢাকা, , ,
ঢাকা, , ,

মিরসরাই বিদেশি মদ সহ পাচারকারী গ্রেফতার

 মিরসরাই , চট্টগ্রাম প্রতিনিধি :
মিরসরাইয়ে ৩০ বোতল বিদেশি মদ সহ মো. নুরের নবী (৩৭) নামের এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

 

২৬ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার বারইয়ার হাট পৌরসভার সিএনজি স্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে। নুরের নবী প্রকাশ হোনা মিয়া উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের মৃত সিরাজ মিয়ার সন্তান। এ সময় তার কাছ থেকে ৬ বোতল হুইস্কি, ২৪ বোতল ভদকা উদ্ধার করে পুলিশ।

 

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল হারুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশী মদ সহ মো. নুরের নবীকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪৮ হাজার টাকা। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (নং-২২) দায়ের শেষে আসামীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com