ঢাকা, , ,
ঢাকা, , ,

রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝিকে গুলি করে হত্যা

উখিয়া , কক্সবাজার প্রতিনিধি :
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইলিয়াস (৪৩) নামের এক হেড মাঝিকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত সন্ত্রাসীরা।

 

 

১৩ মে ২০২৪, সোমবার ভোর ৪টার দিকে উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে এ ঘটনা ঘটে। নিহত রোহিঙ্গা মো. ইলিয়াস উখিয়ার ক্যাম্প-৪, সি/৩ ব্লকের আবুল কাশেমের ছেলে।

 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায় , উখিয়ার ক্যাম্প-৪ এক্সটেনশনের সি-৩ ব্লকে অবস্থিত ভিকটিমের নিজ শেডের অজ্ঞাত নামা ১০-১৫ জন দুর্বৃত্ত অতর্কিতভাবে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ইলিয়াসকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে নিয়ে যায়। পরে তার শেড সংলগ্ন হ্যান্ডিক্যাপ অফিসের পেছনে তাকে গুলি করে হত্যা করা হয়।

 

মো. শামীম হোসেন জানান, খবর পেয়ে থানা থেকে পুলিশে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

 

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।

 

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com