ঢাকা, , ,
ঢাকা, , ,

ঈশ্বরী বালা ত্রিপুরার হত্যাকান্ডের রহস্য উদ্ধার : আসামী গ্রেফতার

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক , খাগড়াছড়ি :
গত বুধবার সকালে জেলা সদরের ভাইবোনছড়া ইউনিয়নের কলাবন এলাকার পাহাড়ি ঝোপঝাড় থেকে ঈশ্বরী বালা ত্রিপুরা নামে এক নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে শ্বাসরোধে হত্যা করা হয় তাকে। ঘাতক আসামীকে ভারত পালিয়ে যাওয়ার সময় পুলিশী অভিযানে গ্রেফতার করা হয়। নিহত ঈশ্বরী বালা পেরাছড়া ইউনিয়নের চন্দ্র কুমার পাড়ার দ্রোণ আর্চায ত্রিপুরার স্ত্রী।

 

 

১৭ মে ২০২৪ শুক্রবার সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর প্রেসব্রিফিং কালে জানান , ঘাতক বিকেকানন্দ ত্রিপুরা (৩৬) পেরাছড়া ইউনিয়নের চন্দ্র কুমার পাড়ার শর্পদং ত্রিপুরার ছেলে। ঘাতক পানছড়ির ভারতীয় সীমান্তবর্তী লোগাং এলাকা দিয়ে ভারতে পালানোর চেষ্টা কালে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী ঈশ্বরী বালা ত্রিপুরা কে (৫৫) হত্যার দায় স্বীকার করেছে এবং আসামী সম্পর্কে ভিকটিমের দেবরের মেয়ের জামাই হন।

 

গ্রেফতারের পর আসামীর দেওয়া তথ্যমতে , ঘরে বিদ্যুৎ না থাকায় রাতে স্থানীয়দের বাড়িতে গিয়ে সৌর বিদ্যুতের মাধ্যমে মোবাইল চার্জ দিয়ে বাড়িতে ফেরার পথে আসামী বিবেকানন্দ ত্রিপুরার সাথে দেখা হয় ঈশ্বরী বালা ত্রিপুরার(৫৫) । এ সময় তার গলায় থাকা স্বর্ণের চেইন এবং কানে স্বর্ণের দুল দেখতে পেয়ে তা ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা তৈরি করে। ঘাতক দেবরের মেয়ের জামাই বিবেকানন্দ ত্রিপুরা ফুসলিয়ে ঈশ্বরী বালার সাথে কথা বলতে বলতে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে পরিহিত স্বর্ণের জিনিসগুলো ছিনিয়ে নেয়। ভিকটিম ঈশ্বরী বালা ত্রিপুরা আসামীর নিকটাত্মীয় (দেবরের মেয়ের জামাই) হওয়ায় স্বর্ণালংকার ছিনিয়ে নেয়ার বিষয়টিতে পারিবারিকভাবে ঝামেলা হবে ভেবে ভিকটিমকে হত্যার পরিকল্পনা করে।

 

এক পর্যায়ে রাতের অন্ধকারে ঘাতক দেবরের মেয়ের জামাই ভিকটিমকে উপর্যুপরি কিল, লাথি, ঘুষি ও কয়েকবার কাঁধে তুলে আছাড় মারে। ভিকটিম নিস্তেজ হয়ে গেলে ঘাতক বিবেকানন্দ ত্রিপুরা শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করে। এবং লাশ গুম করার জন্য দুর্গম পাহাড়ি এলাকার কলাবন পাড়ায় নিয়ে গিয়ে ভিকটিমকে বিবস্ত্র করে হাত, পা ও গলা বেঁধে ঝোপ ঝাড়ের নিচে ডালপালা দিয়ে ঢেকে রাখে।

 

 

ঘটনার পরের দিন ১২মে ২০২৪ অভিযুক্ত বিবেকানন্দ ত্রিপুরা ভিকটিম থেকে ছিনিয়ে নেয়া স্বর্ণালংকার গুলো খাগড়াছড়ি বাজারের একটি স্বর্ণালংকারের দোকানে নিজের স্ত্রীর স্বর্ণালংকার বলে বন্ধক রাখেন যা সিসিটিভি ফুটেজের মাধ্যমে নিশ্চিত করেন পুলিশ। সদর থানার পুলিশ ১৬ মে ২০২৪ বৃহস্পতিবার স্বর্ণের দোকান থেকে ভিকটিমের পরিহিত একটি স্বর্ণের চেইন ও ১জোড়া কানের দুল জব্দ করে।

পুলিশ সুপার মুক্তা ধর জানান, এ ঘটনায় আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে পুলিশ রিমান্ডে এনে আরোও ব্যাপক জিজ্ঞাসা বাদ করা হবে এবং প্রাপ্ত তথ্যের আলোকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

 

নিহতের ছোট ছেলে নটরডেম কলেজে অধ্যয়নরত শিক্ষার্থী রত্নাময় ত্রিপুরা বলেন,আমার বাবা আমাকে মায়ের মৃতদেহ দাহ্য করার বাড়িতে আসতে বলেন। পরে আমি সরাসরি ঢাকা থেকে খাগড়াছড়ির বাস না পেয়ে লোকাল বাসে করে ধাপে ধাপে আসি। মায়ের মৃত্যুর খবর শুনে আমি ঢাকা থেকে রওনা হই। আমার মাকে যিনি নৃশংসভাবে হত্যা করেছেন,আমি সেই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানাচ্ছি। আর যেন কেউ এমন হত্যাকান্ড ঘটানোর সাহস না করে। আমি হত্যাকারীর শাস্তি ফাঁসি চাই।

এ ঘটনায় নিহতের স্বামী দ্রোণচার্য্য ত্রিপুরা বলেন,আমার স্ত্রীকে যেভাবে হত্যা করা হয়েছে। আমি আমার স্ত্রী হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড চাই,ফাঁসি চাই।

 

প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার তফিকুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ তানভীর হাসান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com