ঢাকা, , ,
ঢাকা, , ,

কালশীতে পুলিশের সঙ্গে অটোচালকদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ব্যাটারি চালিত রিক্সা বন্ধের প্রতিবাদে মাঠে নেমেছে চালক ও মালিকরা। রবিবার সকাল থেকে মিরপুর এলাকায় তাদের আন্দোলন চলছে। বিকালে পুলিশ বক্সে আগুন দেয় বিক্ষুব্ধ অটোচালকরা। এরপর পুলিশ এসে ধাওয়া দিলে আন্দোলনরত শ্রমিকরাও পাল্টা ধাওয়া দেয়। প্রায় দুই ঘন্টা ধরে চলে ধাওয়া-পাল্টা ধাওয়া।

জানা গেছে, বিকাল সাড়ে চারটার দিকে কালশী মোড়ে থাকা ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই পুঁড়ে যায় পুলিশ বক্স। ফায়ার সার্ভিসের কর্মীরা যখন আসেন ততক্ষণে আগুন নিভে যায়। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এবং আন্দোলনকারী শ্রমিকদের ধাওয়া দিতে শুরু করে। শ্রমিকরাও পুলিশকে পাল্টা ধাওয়া দিতে থাকে।

পুলিশকে লক্ষ্য করে তারা ইট পাটকেল নিক্ষেপ করছে। কালশী এলাকায় এখন পরিস্থিতি থমথমে। পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ খবর যাওয়া পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলছিল। কালশী এলাকায় শত শত ব্যাটারি চালিত অটোরিকশা চালুকরা শ্রমিকরা জড়ো হয়েছেন। তারা মিরপুর থেকে উত্তরাগামী সব ধরণের যানবাহন বন্ধ করে দিয়েছেন এবং সড়কের নিয়ন্ত্রণে নিয়েছেন। সড়ক থেকে তাদের সরাতে পুলিশ বারবার ধাওয়া করছে। কিন্তু তারা সড়ক ছাড়েনি।

এতে কালশি সড়কে সকল যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। বিশেষ করে যারা বিকালে অফিস শেষ করে বাসায় ফিরতেন সেসব মানুষ আটকা পড়েছেন। অনেকে পায়ে হেঁটে বাড়ি যাওয়ার চেষ্টা করছেন।

পল্লবী থানার ওসি অপূর্ব হাসানকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ডিউটি অফিসার মোস্তাক আহমেদ জানিয়েছেন, কালশী এলাকায় পুলিশের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। সেখানে পুলিশের সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com