স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানায় পুলিশের অভিযানে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন। এই নীতি বাস্তবায়নে জেলা পুলিশের প্রতিটি ইউনিট কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা থানা গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাটিরাঙ্গা থানার একটি চৌকস দল মাটিরাঙ্গা থানা এলাকায় মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র, চোরাচালান উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি কারাকালে মাটিরাঙ্গা থানাধীন মাটিরাঙ্গা পৌরসভার ০৬নং ওয়ার্ড মাটিরাঙ্গা বাজারপাড়াস্থ “জল পাহাড়” নামক পার্কের গেইটের সামনে অভিযান পরিচালনা করে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আনোয়ার হোসেন(২৯)-কে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়,গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। আইন অনুযায়ী আসামীকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।