খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক ,খাগড়াছড়ি :
খাগড়াছড়িতে অভিনব কায়দায় পাচারকালে বিপুল পরিমাণ বিদেশি মদসহ তিন মাদক পাচারকারী গ্রেফতার করেছে পুলিশ ।
শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় ডিবি পুলিশ খাগড়াছড়ি শহরের প্রাস্টার পাড়া এলাকায় অভিযান চালিয়ে এ বিপুল অর্থে বিদেশি মদ সহ তাদের আটক করে। এ সময় পাচার কাজে ব্যবহৃত বালু বোঝাই একটি ট্রাক্টর জব্দ করা হয়েছে।
আটককৃতরা মো. জামাল হোসেন (৪২), মো. আবু সিদ্দিক (৩৫) ও মো. মোবারক হোসেন । তারা সকলেই খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাসিন্দা।
শনিবার (৮ জুন) সকালে প্রেস ব্রিফিং-এ খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর জানান, গোপন সংবাদের ভিক্তিতে শুক্রবার সন্ধ্যায় ডিবি পুলিশ পানছড়ি থেকে খাগড়াছড়িগামী একটি বালু বোঝাই ট্রাক্টর আটক করে।পরে ট্রাক্টরটি তল্লাশি চালিয়ে বালুর নিচে বস্তাবর্তি ৪টি কার্টুনে রক্ষিত ১০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদর পাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করা হয়।
এ ব্যাপারে খাগড়াছড়ি ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকালে আমরা চেক পোস্ট বসিয়ে বালু ভর্তি ট্রাক্টর থেকে বিপুল পরিমাণ বিদেশি মাদক জব্দ করি।আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড চাওয়া হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।