ঢাকা, , ,
ঢাকা, , ,

পানছড়ির সিমান্ত এলাকায় একজনকে গুলিবিদ্ধ করে হত্যা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি:

জেলার পানছড়ি উপজেলার সীমান্ত এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে একজন নিহতের খবর পাওয়া গিয়াছে।

 

৮ জুন ২০২৪, শনিবার সন্ধ্যায় লোগাং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পাগুজ্জ্যা ছড়ি -কমল কৃষ্ণ কার্বারি পাড়া (হাতি মারা) এলাকার সুধীর কুমার চাকমা ছেলে বরুন বিকাশ চাকমা (৫৫) অজ্ঞাত সন্ত্রাসীর গুলিতে মারা যায় বলে জানায় এলাকাবাসী।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রাত আনুমানিক সাড়ে ৭টার সময় বরুণ বিকাশ চাকমা স্থানীয় দোকান থেকে বাড়িতে গেলে সেখানে তার বাড়ির পাশে আগে থেকে ওঁৎ পেতে থাকা জেএসএস (সন্তু) গ্রুপের তিনজন সশস্ত্র সন্ত্রাসী তাকে গুলি করে হত্যা করে। এরপর সন্ত্রাসীরা সীমানা পাড়ার দিকে চলে যায়। যাবার সময় সন্ত্রাসীরা সীমানা পাড়ার দোকান থেকে ফাঁকা গুলি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে।

 

স্থানীয় বাসিন্দা কমল জয় চাকমা জানায়, নিহত বরুন বিকাশ চাকমা পেশায় একজন ট্রেইলার্স। সে এলাকায় ছোট্ট দোকানে কিছু কাপড় ও সেলাই কাজ করে পরিবার পরিজন নিয়ে বসবাস করছিলো। তবে একসময় সে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জেএসএস (সন্তু) গ্রুপের সাথে সম্পৃক্ত ছিলো। সম্ভবত পার্টি থেকে চলে আসায় তাকে মেরে ফেলা হয়েছে।

 

স্থানীয় ইউপি সদস্য পূর্ণ জীবন চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পাহাড়ে আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে ভয়ে আছি। কখন কে বা কাহারা এসে কাকে মেরে যায় এ ভয়ে শংকিত থাকি।

 

পানছড়ি থানার এস আই অনিক দে জানায়, সীমান্ত এলাকায় গোলাগুলির ঘটনা শুনেছি। তবে দুর্গম পাহাড়ী এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় রাতে যাওয়া সম্ভব হয় নি। সকালে সরজমিনে গেলে বিস্তারিত জানা যাবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com