ঢাকা, , ,
ঢাকা, , ,

মিশ্র ফলজ বাগানের সাথে এ কেমন শত্রুতা…..

রামগড় , খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ির রামগড়ের রাতের আধাঁরে ব্যক্তি মালিকানাধীন মিশ্রফল বাগানের প্রায় ৫ একর বাগানের সৃজিত পেঁপে, মাল্টা, পেয়ারা, আনারস, আমের সাড়ে তিন হাজার ফলন্ত গাছ কেটে সাবাড় করেছে দিয়েছে দুর্বৃত্তরা।

 

উপজেলার পাতাছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে পাকলাপাড়া এলাকায় শনিবার (২২ জুন) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে দুই ঘন্টাব্যাপি বাগানের পাহারাদারকে জিম্মি করে ৮ – ১০ জনের একটি দুর্বৃত্তদল ধারালো দায়ের কোপে নির্বিচারে গাছগুলো কেটে দেয়।

 

 

অভিযোগ সূত্রে জানা গেছে, মো: রহমত উল্যাহ নামে এক উদ্যোক্তা দুর্গম পাকলাপাড়া এলাকায় ১৫ একর পারিবারিক জমিতে লাখ লাখ টাকা ব্যয়ে পেঁপে, আম, জাম, পেয়ারা, মাল্টা, রাম্বুটান, আনারস সহ প্রভৃতির ফল বাগান সৃজন করেন। জাফরুল্লাহ নামে একজন পাহারাদার বাগানটি দেখাশুনা করেন বাগানে একটি ঘরে নির্মাণ করেন।

 

বাগানের মালিক রহমত উল্যাহ জানান, শনিবার রাত সাড়ে ১২টার দিকে ৮ থেকে ১০ জন দুর্বৃত্ত বাগানে অবস্থান করে মুখোশপরা দুই দুর্বৃত্ত পাহারাদার জাফরুল্লাহকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে পাহারাদারের মোবাইল ফোন কেড়ে নেয়। পরে দুই ঘন্টা ব্যাপি দুর্বৃত্তরা বাগানের পেঁপে, পেয়ারা, মাল্টা, আনারস সহ প্রায় সাড়ে তিন হাজার ফলন্ত ফলের গাছ ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কেটে সাবাড় করে দেয়। এতে তার প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছেন তিনি।

 

 

রহমত উল্যাহ আরো বলেন, ২০২২ সালে বাগানটি গড়ে তোলেন। এরমধ্যে কিছু অংশ লিজ নেয়া। লাখ লাখ টাকায় গড়েতোলা স্বপ্নের বাগানটি মহুর্তে চুরমার হয়ে গেছে। কঠোর পরিশ্রম ও প্রচুর অর্থ ব্যয়ে গড়ে তোলা বাগানের সাড়ে তিন হাজার ফলন্ত গাছ কেটে দেওয়ায় উদ্যোক্তা মো. রহমত উল্যাহ এখন দিশেহারা।

 

 

তিনি আরো জানান, জায়গা কেনার পর থেকে স্থানীয় দুই বাঙ্গালী ব্যক্তি তাকে নানাভাবে হুমদি-দামকি দিচ্ছিলেন। গতবছরও তাদেরকে এক লক্ষ টাকার চাঁদা দিয়েছেন। এ বছর তারা ছয় লাখ টাকা চাঁদা দাবী করেন অন্যথায় বড় ধরণের ক্ষতির হুমকি দিলে বিষয়টি সম্প্রতি ঈদের আগে থানা সহ সংশ্লিষ্ট জন প্রতিনিধিদেরও জানিয়েছিলেন। তাদের বিরুদ্ধে রামগড় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও তিনি জানান।

 

রামগড় থানার অফিসার ইনচার্জ মো: মনির হোসেন বলেন, বাগান মালিক থানায় অভিযোগ করেছেন। সরেজমিনে তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com