ঢাকা, , ,
ঢাকা, , ,

৫৯৬ বোতল বিদেশি মদ বিয়ার সহ দুই কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন ব্রান্ডের ৫৯৬ বোতল বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র‌্যাব)।
শনিবার র‌্যাব-৯ সিলেটের  মিডিয়া অফিসার (সহকারী পুলিশ সুপার) মো. মশিহুর রহমান  এ তথ্য নিশ্চিত করেন।
এরপুর্বে র‌্যাবের নিজস্ব গোয়েন্দা সুত্রে প্রাপ্ত তথ্যের ভিক্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের র‌্যাবের একটি চৌকস  আভিযানিক দল বৃহস্পতিবার রাতে জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ৫৯৬ বোতল বিদেশি মদ ও  বিয়ার জব্দ করে।
অভিযান চলাকালে  এক পেশাদার মাদক কারবারি ও তার কয়েক সহযোগি পালিয়ে যায়।
বিদেশি মদ বিয়ারের কারবারে জড়িত থাকায় বিশ্বম্ভরপুরের উওর কাপনা গ্রামের মৃত মোহাম্দ আলীর ছেলে মিরাজুল ইসলামকে পলাতক ও অজ্ঞাতনামা ৮ থেকে ৯ জন মাদক কারবারির বিরুদ্ধে র‌্যাবের দায়িত্বশীল অফিসার বাদী হয়ে শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেন।
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে বিদেশি মদ উদ্যারসহ দুই মাদক চোরাকারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার পলাশ ইউনিয়নের গোবিন্দ নগর গ্রামের নিপেন্দ্র চন্দ্র পালের ছেলে সাগর চন্দ্র পাল ও একই উপজেলার ধনপুর ইউনিয়নের সীমান্ত গ্রাম শিলডুয়ারের দেলোয়ার হোসেনের ছেলে আমির হোসেন।
শনিবার সুনামগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে।
জেলা পুলিশের মিডিয়াসেল জানায়, বিশ্বরম্ভরপুর থানা পুলিশের একটি টিম শুক্রবার দুপুরের দিকে গোবিন্দ নগর সড়কের পার্শ্বে মদ ক্রয় বিক্রয়কালে সাগর চন্দ্র পাল ও আমির হোসেনের হেফাজত থেকে ৪৮ বোতল বিদেশি মদ উদ্যার করে। ওই সময় বিদেশি মাদক চোরাকারবারে জড়িত থাকায় সাগর ও আমিরকে গ্রেফতার করে থানা পুলিশ।
বিশ্বম্ভরপুর থানার সাগর ও আমিরকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিস্ট ধারায় শুক্রবার  মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com