ঢাকা, , ,
ঢাকা, , ,

যৌথবাহিনীর অভিযানে যশোরে ব/ন্দু/ক, রামদাসহ দু’যুবক আটক

ইয়ানূর রহমান : যৌথ বাহিনীর অভিযানে যশোরে একনলা বন্দুক, চাইনিজ কুড়াল ও রামদাসহ বিপুল পরিমান দেশি অস্ত্র সহ এক যুবক আটক হয়েছে। শুক্রবার রাত ১০টা থেকে দেড় ঘন্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণে অভিযান শুরু করেছে যৌথবাহিনী। এ অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত যৌথবাহিনীর সদস্যরা যশোর শহরের মোল্লাপাড়ায় অভিযান চালায়। এসময় তারা কিশোর গ্যাং নেতা শরিফুল ইসলাম জিতুর (৩০) ডেরায় তল্লাশি চালায়। এখান থেকে তারা কিশোর গ্যাং নেতা জিতু ও তার ভাই সেতুকে আটক করে।

এরপর যৌথবাহিনীর সদস্যরা তাদের স্বীকারোক্তি অনুযায়ী ওই ডেরা থেকে একটি একনলা বন্দুক, চাইনিজ কুড়াল, দুটি রামদা, দুটি সেভেন গিয়ার চাকু, হাতুড়ি ও বন্দুক তৈরির ভারতীয় যন্ত্রাংশ উদ্ধার করে। আটক দু’জনকে উদ্ধারকৃত অস্ত্রসহ মামলা দিয়ে কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com