ঢাকা, , ,
ঢাকা, , ,

যশোরের ধর্মতলায় ছুরিকাঘাতে যুবক হ/ত্যা

ইয়ানূর রহমান : যশোরে ধর্মতলায় ছুরিকাঘাতে আসাদুল ইসলাম (৩৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি শহরের খড়কি দক্ষিণপাড়ার জহুরুল ইসলামের ছেলে।

 

এলাকাবাসী ও পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে শহর থেকে বাড়ি ফিরছিলো আসাদুল ইসলাম। পথে ধর্মতলা এলাকায় তাকে দুর্বৃত্তরা ধরে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় তিনি জ্ঞান হারিয়ে রাস্তার পাশে পড়ে ছিলেন। সকাল ৬ টার দিকে পথচারীরা তাকে ধর্মতলা এলাকায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এখানে আসাদুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১ টার দিকে মারা যান। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার বলেছেন, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে ও হাসপাতালে গিয়ে নিহতের পরিবারের সদস্যদের কাছ থেকে খোঁজ খবর নিয়েছে।

 

এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, কী কারণে কারা তাকে ছুরিকাঘাত করেছে, সেটা অস্পস্ট।  দ্রুত হত্যাকারীরা আটক হবে।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com