ঢাকা, , ,
ঢাকা, , ,

শ্রীনগরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসী হামলায় আহত-১

অধীর রাজবংশী,  মুন্সিগঞ্জ:
মুন্সিগঞ্জ শ্রীনগরে সন্ত্রাসী হামলায় ১ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়াছে।

 

১৮ নভেম্বর ২০২৪ সোমবার থানা সুত্রে জানা যায়, রবিবার(১৭ই নভেম্বর)সকাল ৮টার দিকে উপজেলার রাঢ়ীখান ইউনিয়নের উত্তর বালাসু বিক্রমপুর যাদুঘর সংলগ্ন পুকুরের দক্ষিণ পাশে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার লাভলু মুন্সিকে (৪৪) আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী স্থানীয় হাসপাতালে ভর্তি করে। লাভলু মুন্সি উপজেলার উত্তর বালাসুরের মোস্তফা মুন্সির পুত্র।

 

 

আহত ও প্রত্যক্ষদর্শীরা জানায়,পূর্ব শত্রুতার জের ধরে অনিক ও নিয়োনের নেতৃত্বে ৮-১০জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রশস্ত্র সহ এ হামলা চালিয়েছে।

 

ভুক্তভোগী অটোরিক্সা চালক রাজ্জাক মোল্লা ও মান্নান মুন্সী জানান,আমরা সকলে নতুন বাজার এলাকায় বসবাস করি। বালাসুর বাস স্থান থেকে নতুন বাজারে আসার সময় বিক্রমপুর জাদুঘর সংলগ্ন দেশি অস্ত্র দিয়ে আমার গাড়ির উপর হামলা করে এবং সন্ত্রাসীরা বলে তরা চইড়া এদিক দিয়ে আসতে পারবি না। এই সন্ত্রাসীরা এলাকায় নানান ধরনের অপকর্ম করে থাকে মাদক,জুয়া এমন কোন অপকর্ম কাজ নাই যা তারা করে নাই। থানায় একাধিক অভিযোগ ও সাধারণ ডায়েরি করা আছে।

 

ভুক্তভোগী লাভলু মুন্সি বলেন,আমি প্রতিবাদ করায় তারই জেরে রবিবার সকালে অনিক ও নিয়োনের নেতৃত্বে ৮-১০ জনের সন্ত্রাসী দল আমার উপর হামলা চালিয়ে আমাকে আহত করে। প্রতিদিনের ন্যায় আমি সকালে হাঁটার জন্য বের হই । রবিবার সকাল ৮টার দিকে উপজেলার রাঢ়ীখান ইউনিয়নের উত্তর বালাসুর বিক্রমপুর যাদুঘর সংলগ্ন পুকুর পাড় দিয়ে যাওয়ার সময়, হঠাৎ আমার উপর অতর্কিত হামলা চালায় দুর্বৃত্তরা।অনিক মুন্সি,কাঞ্চন,ইমরান,তিনজনের বাড়ি উত্তর বালাসুর বানিয়া বাড়ি, ইমরান,মামুন জঙ্গী দুজনের বাড়ি উত্তর বালাসুর নতুন বাজার,শওকত এর বাড়ি বাঘড়া হামলার সময় এই ছয়জন কে চিনতে পেরেছি।

 

অনিক ও নিয়োনের অত্যাচারে অতিষ্ঠ ভূক্তভোগী ফারজানা আক্তার বলেন, আমার ভাই জহুরুল ইসলাম কে গত বছর অপহরণ করে আড়িয়ল বিলে আটকে রাখে অনিক ও নিয়োন সহ তার সহযোগীরা। আমি ১২/১২/২৩ তালিখে থানায় অভিযোগ করেছিলাম। যার মামলা নং ৫৪২৮।

 

হালিমা বিবি বলেন ,গত শনিবার সন্ধ্যায়(১৬.১১.২৪ ইং)আমার ঘরে তালা মেরে প্রান নাশের হুমকি দিয়ে গেছে, রবি বার (১৭.১১.২৪) শ্রীনগর থানায় একটা লিখিত অভিযোগ করেছি।

 

ঘটনায় অভিযুক্ত অনিক ও নিয়োনের বক্তব্য জানতে একাধিকবার তাদের মোবাইল ফোনে কল দিলেও ফোন রিসিভ হয়নি।

 

তদন্ত কারী শ্রীনগর থানার উপ পরিদর্শক সালমান রহমান বলেন, এ ব্যাপারে থানায় একটা লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেব।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com