শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন স্থানীয় এমপি সাঈদ আসলাম।
গতকাল বুধবার বিকালে সংশ্লিষ্ট দপ্তর প্রাধনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সাথে নিয়ে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে যান তিনি।
এর আগে দুপুরে শরীয়তপুর ১ (পালং-জাজিরা)‘র সংসদ সদস্য সাঈদ আসলাম জাজিরা বড়কান্দি এলাকায় স্থানীয় জনগণ ও বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত একটি পথ পথসভায় যোগদেন।

এরপর আয়োজিত পথসভায় বিভিন্ন এলাকা থেকে স্থানীয় জনগণ ও নেতৃবৃন্দদরা বিভিন্ন স্লোগানে স্লোগানে বেনার ফেস্টুন সহ মিছিল নিয়ে নেতাকর্মীরা আসতে থাকেন। স্থানীয়দের আয়োজিত পথসভায় পথ সবাই প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি সাঈদ আসলাম বলেন আগামীর পালং জাজিরা হবে সকলের জন্য বাসযোগ্য শান্তিপূর্ণ একটি এলাকা। তাই আমাদের বিএনপি সরকারের পক্ষ থেকে এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ শুরু করা হয়েছে। আমাদের সরকার সব সময় দেশ ও জাতির উন্নয়ন করে। আপনারা দেখেছেন তারই ধারাবাহিকতায় বিভিন্ন এলাকায় বিভিন্ন উন্নয়ন কাজ চলমান রয়েছে।
এ সময় বড়কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি জুলহাস আকন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দিদার মোল্লার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, কাজী মোস্তফা, পান্নু জমাদ্দার, আলি আহমেদ মাদবর, হাই ফকির, কামরুল কাজি, শাকিল ফকির, শুকুর ফকির সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী সহ স্থানীয় মান্যগণ্য ব্যক্তিবর্গ।