ঢাকা, , ,
ঢাকা, , ,

দাউদকান্দিতে তিন হাজার কৃষক বিনামূল্যে সার ও বীজ পেলো

দাউদকান্দি ,কুমিল্লা প্রতিনিধি :
কুমিল্লার দাউদকান্দিতে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।  

 

 

২৮  নভেম্বর ২০২৩ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিনুল হাসান ।

 

 

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এসময় উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তাসহ সুবিধাভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

 

উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা জানান, ২০২৩-২৪ অর্থ বছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ১৫ টি ইউনিয়ন ও পৌরসভার ৩ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল ধান বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপিসহ জনপ্রতি ২০ কেজি করে রাসায়নিক সার বিতরণ করা হয়েছে ।

Share this news as a Photo Card


error: Content is protected !!
28 November 2023

হো চি মিন ইস্যুতে নর্থ সাউথের কাছে ব্যাখ্যা চেয়েছে ইউজিসি

www.bhorersongbad.com