এম জামান রাজ ,স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি :
জেলার পানছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর উদ্যোগে ২০২৩-২৪ অর্থবছরে রবি মৌসুমে বোরো (উফশী) বীজ ব্যবহারের মাধ্যমে বোরো উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ধান ও সার বিতরণ করা হয়েছে।
৬ ডিসেম্বর ২০২৩ বুধবার দুপুরে পানছড়ি হর্টি কালচার সেন্টারে উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা ও সহকারী কমিশনার ( ভূমি) আহমদ হাসান , উপজেলা কৃষি অফিসার মো. নাজমুল ইসলাম মজুমদার উপস্থিত থেকে উপজেলার ৫ টি ইউনিয়নের ৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি জনকে ৫ কেজি বীজ ধান , ১০ কেজি এমওপি এবং ১০ কেজি ডিএপি সার তুলে দেন।
এ সময় উপ সহকারী কৃষি অফিসারগণ সহ উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগন উপস্থিত ছিলেন।